1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় নগদ টাকা ও ১০লক্ষাদীক টাকার স্বর্ণ অলংকার নিয়ে গৃহবধূ লাপাত্তার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর গ্রামের গৃহবধূ লাইজু আক্তার ২৯, তার শশুর বাড়ি হতে নগদ টাকা ও স্বর্ণ অলঙ্কার সহ ১০ লক্ষধীক টাকার মালামাল নিয়ে বাড়ির লোকজনদের কিছু না জানিয়ে লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে,

গৃহবধূ লাইজু আক্তার ওই গ্রামের আল ইমরান মোল্লার এর স্ত্রী, এঘটনায় আল ইমরানের বাবা রবিবার রহমান মোল্লা ১৭ মার্চ সোমবার লোহাগড়া থানায় একটি লিখত অভিযোগ দায়ের করছেন। পরিবার ও অভিযোগ সূত্রে জানা গেছে ১১বছর আগে লাইজু আক্তারের সঙ্গে বিবাহ হয় আল ইমরানের তাদের ঘরে ১ টি পাঁচ বছরের পুত্র সন্তান রয়েছে,এবং আল ইমরান বাংলাদেশ সেনাবাহিনীতে ঢাকায় কর্মরত রয়েছেন।

বিবাহর পর থেকেই সংসারে বনি বনাদ হয়নি পুত্রবধূর সাথে শশুর শাশুড়ির, এ কারণে একই বাড়িতে থেকে ভিন্ন খায় তারা থাকে আলাদা ঘরে, পুত্রবধূকে কোন কিছু বললে আল ইমরানের চাকরি খেয়ে দেয়ার ভয় দেয়।

আল ইমরানের মা জোহরা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার ছেলে ঢাকায় চাকরি করে আর পুত্রবধূ বাড়িতে থাকে সে বিভিন্ন অপকর্ম করে,ছেলের চাকরি যাওয়ার ভয়ে আমরা কোন কিছু বলি না, আমার ছোট ছেলে সাকিব আল মাহিম পুত্রবধুর ঘরে গরুর খড় আনতে গেলে তাকে মেরে ফেলার চেষ্টা ও করছে, এর আগে আমার পুত্রবধূ বাড়ি থেকে দুই তিনবার কাউকে কিছু না জানিয়ে চলে গিয়েছে এরপরে আমরা তাকে ফিরিয়ে এনেছি, সর্বশেষ সে চলে যাওয়ার সময় আমাদের নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে সর্বস্বান্ত করে গিয়েছে,এ বিষয়ে আমরা আমাদের নগদ টাকা স্বর্ণালংকারসহ পুত্রবধূকে বাড়িতে ফিরিয়ে আনতে চাই, এ বিষয়ে লাইজু আক্তার ও তার ভাই আলমগীরের মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেন নাই।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আশিকুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন লাইজু আক্তার বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার বিষয়টি অভিযোগের ভিত্তিতে তদন্ত করে দেখা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park