1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় নারীসহ তিনজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্ট রিয়া শারমিন।

নড়াইলের লোহাগড়া উপজেলায় স্ত্রী ও তার দুই সহযোগীর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রায় সাড়ে ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) লোহাগড়া আমলী আদালতে বাদী মোঃ আশরাফুল মোল্যা এই মামলাটি দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, ১ নম্বর আসামী মোসাঃ সামিয়া বেগম বাদীর স্ত্রী, ২ নম্বর আসামী জিহাদ তার পরকীয়া প্রেমিক এবং ৩ নম্বর আসামী পপি তার ঘনিষ্ঠ বান্ধবী।

বাদী জানান, তিনি দীর্ঘদিন কাঁচামালের পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং ব্যবসার লেনদেনের টাকা স্ত্রী সামিয়ার কাছে রাখতেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৪ মার্চ সকালে সামিয়া ও তার সহযোগীরা প্রতারণার মাধ্যমে জমি কেনার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ৫ লাখ টাকা গ্রহণ করেন। কথা ছিল, এক মাসের মধ্যে জমি লিখে দেওয়া হবে, তবে নির্ধারিত সময় পার হলেও তারা জমি হস্তান্তর না করে টালবাহানা করতে থাকেন।

পরবর্তী সময়ে বাদী একটি মামলায় জেলে গেলে, তার স্ত্রীর হেফাজতে থাকা আরও ৩ লাখ ৬৪ হাজার টাকা গায়েব করে দেওয়া হয়। বাদীর অভিযোগ, ২৪ মে রাতে তার মা, যিনি সাক্ষী হিসেবে মামলায় উল্লেখিত, তাকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় এবং সেই সুযোগে তার ঘর থেকে টাকা সরিয়ে নেওয়া হয়।

জেল থেকে মুক্তি পাওয়ার পর বিষয়টি জানার জন্য যোগাযোগ করলে আসামিরা টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে এবং দাবি করে ১ ও ২ নম্বর আসামী পরস্পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ ঘটনায় বহুবার মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হয়ে অবশেষে বাদী আইনের আশ্রয় নিতে বাধ্য হন।

মামলাটি দণ্ডবিধির ৪০৬/৪২০/১০৯/৪৯৭ ধারায় দায়ের হয়েছে। আদালতের কাছে বাদী আসামীদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park