1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় নাশকতা মামলার আসামি মিন্টু মোল্লা গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৪০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার:

নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপিনাথপুর গ্রামের শ্রমিক দলের নেতা জাহিদুল আলম বাদী হয়ে গত ১৩ নভেম্বর ২০২৪ মোট ১৩৫ জনের বিরুদ্ধে নাশকতার মামলা দায়ের করেন। মামলাটি নং ১৫/২৬৭, যেখানে ধারা ১৪৩, ১৪৭, ৩৪১, ৪২৭, ৩২৩ এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪ ধারায় মামলা রুজু হয়।

আজ ২০ মার্চ, বৃহস্পতিবার দুপুরে মামলার আসামি কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্রামের মোঃ তবিবর মোল্লার ছেলে মোঃ মিন্টু মোল্লা (৪২) কে লোহাগড়া পৌর ভবন থেকে গ্রেফতার করে লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন লোহাগড়া উপজেলা গেট সংলগ্ন ছাত্র জনতা ও কিছু বিএনপি কর্মীদের ওপর বিস্ফোরকসহ নাশকতা চালানো হয়, যার ফলে কিছু ছাত্র ও বিএনপি কর্মী আহত হন।

লোহাগড়া থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান জানান, “নাশকতা মামলার আসামি মিন্টু মোল্লাকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park