1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় পাখির নিয়মিত আশ্রয়স্থল নষ্ট করার দায়ে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার প্রানকেন্দ্র উপজেলা গেট সংলগ্ন এলাকায় একটি গাছের ডালপালা কেটে চড়ুই পাখির আবাসস্থল নষ্ট করার অভিযোগে বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে একজন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে- মর্মে রায় দিয়েছে ভ্রাম্যমান আদালত।

লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত বুধবার দুপুরে উক্ত প্রদান করেন।এ সময় অভিযোগকারী লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী এবং অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্না উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , গত রবিবার (৩১ আগষ্ট) ভোরে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর  রহমান পান্না কালনা-নড়াইল-যশোর-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষ্মীপাশা চৌরাস্তা বাজার সংলগ্ন উপজেলা গেট সংলগ্ন সরকারি জমির ওপর একটি আমগাছের সব ডালপালা কেটে দেন। ওই কর্তনকৃত আমগাছে প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার চড়ুই পাখি বাস করতো। পাখির ঝাঁক গুলো সারাদিনের আহার শেষে সন্ধ্যায় ফিরে এসে দেখে তাদের বাসা নাই । ডালপালা বিহীন গাছ দেখে পাখিরা উড়তে থাকে এবং কিচি কান্নার আওয়াজ শুনে এলাকার মানুষ স্তম্ভ হয়ে যায়। এমন দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এবং এঘটনার খবর বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে বিভিন্ন মহল প্রতিবাদ জানাই। এদিকে ব্যবসায়ী কর্তৃক পাখির আবাসস্থল নষ্ট করায় লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী বাদী হয়ে বুধবার সকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগের প্রেক্ষিতে বুধবার (৩ আগষ্ট) দুপুরে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট মো: আবু রিয়াদ এর নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাখির আবাসস্থল নষ্টের অভিযোগে অভিযুক্ত ব্যবসায়ী মুজিবুর রহমান পান্নাকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং ডালপালা কাটা গাছে নতুন পাতা গজানো সাপেক্ষে ১০টি ছিদ্রযুক্ত হাড়ি বেঁধে দিতে হবে- মর্মে রায় দেন। এ সময় লোহাগড়া থানা পুলিশ, অভিযোগকারী যুবদল নেতাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park