
মনির খান, স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া পৌর মহিলা দলের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় লোহাগড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মদিনা পাড়ায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।সভায় লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লন্ডন বিএনপির সহ–সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্লা, মহিলা নেত্রী টুকটুকি, মিতা, খালেদা জামান ও শরিফা খানমসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, “দীর্ঘ ১৭ বছর আমরা হামলা–মামলা ও নির্যাতন সহ্য করেছি। এখন সময় এসেছে অতীতের সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষে ভোট চাওয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয়ী করতে হবে এবং রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে হবে।”
তিনি আরও বলেন, “লোহাগড়ার মহিলা দলের নেত্রী খালেদা জামান অক্লান্ত পরিশ্রম করে দলের জন্য যে শ্রম দিচ্ছেন, নড়াইল জেলা বিএনপি ও জেলা মহিলা দল তার যথাযথ মূল্যায়ন করবে।” সমাবেশে উপস্থিত জেলা ও উপজেলা পর্যায়ের মহিলা দল ও বিএনপি নেতৃবৃন্দকে তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।