
মনির খান, স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের মৃত্যু রাহেন উদ্দিন মোল্লার ছেলে আজিম মোল্লা, তার স্ত্রী জেসমিন বেগম ও ছেলে জুলহাস মোল্লা মিলে এক প্রতারণার ফাঁদ তৈরি করে প্রতিবেশী ৬ জনের কাছ থেকে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়েছে।
প্রতারণার এ ঘটনা ঘটে ১৪ মাস আগে, যখন একই গ্রামের ইনামুল খান, ফরিদা পারভীন, তাসলিমা বেগম, আশরাফ শেখ, বিলকিস বেগম ও শাহাদাত মোল্লার কাছে কান্নাকাটির নাটক সাজিয়ে বলা হয়, “ছেলের চাকরি হয়েছে, টাকা না দিলে বাদ পড়ে যাবে, দয়া করে সহযোগিতা করুন।”
বাড়ির প্রতিবেশী বিবেচনায় ৬ জন মিলে প্রতারক আজিম মোল্লাকে ১৫ লক্ষ টাকা দেন। তবে নির্ধারিত সময়ে টাকা ফেরত না দিয়ে নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে আজিম মোল্লা। পরে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানো হলে ৩ নং ওয়ার্ডের মেম্বার মুন্সী বদরুজ্জামান ও মহিলা মেম্বার মারুফা বেগমের উপস্থিতিতে এক সালিশ বৈঠক হয়। সেখানে প্রতারক আজিম মোল্লাকে টাকা ফেরত দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়।
কিন্তু নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই আজিম মোল্লা, তার স্ত্রী ও ছেলে ১৫ দিন আগে রাতের আঁধারে পালিয়ে যায়।
শনিবার (১ মার্চ) ভুক্তভোগীরা লোহাগড়া থানায় এসে প্রতারক আজিম মোল্লা, তার স্ত্রী জেসমিন বেগম ও ছেলে জুলহাস মোল্লার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং তাদের টাকা ফেরতের পাশাপাশি ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।