1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বাউবির এইচ এস সি পরীক্ষা কেন্দ্র বডি চেঞ্জ করে পরীক্ষা দেওয়ার অভিযোগ তথ্য দিতে তালবাহানা হল কতৃপক্ষের 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৬৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

লোহাগড়া প্রতিনিধি নড়াইল 

নড়াইলের লোহাগড়া সরকারি আর্দশ মহাবিদ্যালয়ে বাউবির কেন্দ্রে এইচ এসসি পরীক্ষায় বডি চেন্জ করে পরীক্ষা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

গত ১১ জুলাই শুক্রবার লোহাগড়া সরকারি আর্দশ মহাবিদ্যালয়ের বাউবি কেন্দ্র এ ঘটনা ঘটে। সুত্রে জানাগেছে ওই দিন আহাদুজ্জামান নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে অন্য একজন পরীক্ষা দেন। পরীক্ষার আধা ঘণ্টা পার হওয়ার পর কর্তব্যরত শিক্ষক পীযুষ কান্তি রায় তাকে সনাক্ত করেন,এবং তিনি বলেন ওই পরীক্ষার্থী আহাদুজ্জামান ছিলেন না। তখন তিনি বিষয়টি কতৃপক্ষকে অবহিত না করে খাতা রেখে তাকে ছেড়ে দেন। এঘটনায় ধামা চাপা দেওয়ার জন্য বাউবির কতৃপক্ষ কাউকে জানান নাই। তবে অনুসন্ধানে সাংবাদিকরা ৩ টি রোল নং যথাক্রমে ২৪০১১৪৫০২২, ২৪০১১৪৫০২৩ ও ২৪০১১৪৫০২৪ এর মধ্যে আহাদুজ্জামান রোল সহ আরো দুজন রয়েছে। এ যেন সরিষার মধ্যে ভূত

এই ঘটনার ৫দিনপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ বিষয়টি অবগত হন। তারপর ঘটনা সাংবাদিকরা জানতে পেরে লোহাগড়া কলেজের অধ্যক্ষ মোঃ রেহবার দারাজ সাথে কথা বল্লে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। কিন্ত কেন্দ্র কমিটির শিক্ষক বাবু বিশ্বদেব, কেন্দ্রে কর্মরত শিক্ষক পিযুষ কান্তি রায় ঘটনার সত্যতা অকপটে স্বীকার করে বিভিন্ন রকম তালবানা করে সময় ক্ষেপন করেন। সাংবাদিকরা ওই পরীক্ষার্থীর নাম ও রেজিষ্ট্রেশন নং চাইলে তারা তা দেন নাই। অপরদিকে ওই কলেজের শিক্ষক বাউবি পরীক্ষা কমিটির আহব্বায়ক মোঃ খায়রুজ্জামান ঘটনার সত্যতা শিকার করেছেন। 

অপর দিকে বাউবির নড়াইল জেলার উপ- পরিচালক মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সকল প্রকার কাগজ কেন্দ্রে জমা আছে। আপনারা সরাসরি দেখা করেন। 

এ বিষয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সংগে ফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। আমি যে প্রতিনিধি নিয়োগ করে ছিলাম তিনি ৫ দিন পরে আমাকে তথ্য দিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখবো।এনিয়ে এলাকায় সচেতন মহলে সমলোচনার ঝড় উঠেছে। এধরণের ঘটনায় শিক্ষা মুখ থুবড়ে পড়বে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park