
মনির খান স্টাফ রিপোর্টার।
নড়াইলের লোহাগড়া উপজেলায়, প্রেসক্লাবে বিএনপি নেতাকর্মীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩ জুলাই সন্ধ্যায় লোহাগড়ার প্রেসক্লাবে হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গত ১ লা আগষ্ট বিকালে প্রেস রিলিজে আহাদুজ্জামান বাটু উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণাধীন এইচ এস সি পরীক্ষা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে লোহাগড়া উপজেলার বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে বিরুপ মন্তব্য করেন। তারই ধারাবাহিকতায়- প্রতিবাদস্বরূপ লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা বক্তব্য দেন।
প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (সাবেক) মোঃ ফেরদৌস রহমান বলেন আমরা জাতীয়তাবাদী চেতনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের আর্দশে অনুপ্রাণিত হয়ে বিএনপির দলের দুর্দিনে হামলা মামলার শিকার হয়ে এখনো রাজপথে টিকে আছি। জনাব সভাপতি নিয়ম নীতি উপেক্ষা অসাদ উপায়ে বাউবির এইচএসসি পরীক্ষা দিতে গিয়েছিলেন। তার এই অন্যায়ের দায়ভার দল কখনো নিবে না। বিএনপি দেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। তিনি উপজেলা বিএনপি সভাপতির পদে রয়েছেন। তিনি যদি কোন অন্যায় বা ভুল করে থাকেন সেটা সামাজিক ভাবে প্রচার হবে এটাই স্বাভাবিক। জনাব সভাপতি আহদুজ্জামান তার সমস্ত অন্যায়কে লুকানোর জন্য তড়িঘড়ি করে বিএনপি’র নেতাদের ডেকে এক প্রেস রিলিজ করেন। লিখিত বক্তব্যে তিনি বিএনপি ত্যাগীনেতা কর্মীদের বিরুদ্ধে ব্যাঙ্গাত্ম মূলক বক্তব্য প্রদান করেন। আমি সহ উপস্থিত নেতাকর্মীরা ওই প্রেস ব্রিফিং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি লিখিত প্রেস ব্রিফিং প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার বিএনপির সহ সভাপতি মোঃ সাচ্চু মিয়া,পৌর বিএনপির সহ সভাপতি মোঃ শাহীন বিপ্লব ,সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জামশেদ, পৌর বিএনপির সমবায় সম্পাদক মোঃ জাকির হোসেন, নড়াইল জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুুল ইসলাম, মল্লিকপুর ইউনিয়নের সভাপতি মোঃ খিজির আহমেদ, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির (সাবেক) সভাপতি মোঃ ইউছুফ মোল্যা, বিএনপি নেতা মোঃ কামাল হোসেন, ৭ নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুর রহমান বাবলু , তারেক জিয়ার পরিষদের যুগ্ম নড়াইল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃএনামুল কবির প্রমুখ। এসময় প্রায় শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।