1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বিএনপি’র সভাপতি আহাদুজ্জামান বাটু,সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার ও পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর শনিবার সকাল ৯ টা থেকে দুুপুর ২ টা পর্যন্ত বিরতি হীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে উপজেলা সভাপতি পদে ৬ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন এবং সাংগঠনিক পদে ৫ জন। পৌর বিএনপির সম্মেলনে সভাপতি প্রার্থী ৪ জন ও সাধারণ সম্পাদক ৪ জন এবং সাংগঠনিক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

লোহাগড়া উপজেলার বিএনপির ভোটার সংখ্যা ৮৫২ জন পৌর বিএনপির ভোটার সংখ্যা ৪৫৯ জন এর মধ্যে উপজেলা বিএনপির ৮০৬ জন ও পৌর বিএনপির ৪২৬ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।

উপজেলা বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ আহাদুজ্জামান বাটু, এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কাজী সুলতানুজ্জামান সেলিম, এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম। পৌর বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মিলু শরীফ। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মশিয়ার রহমান সান্টু।ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন। ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাডঃ আব্দুল হক ফলাফল ঘোষণা করেন।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।এছাড়া ও আরও উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সহ দলীয় বিভিন্ন নেতাকর্মীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park