1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে কর্মশালা ও গণসমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নে কর্মশালা ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ছত্রহাজারী হাইস্কুল মাঠে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি নিশ্চিত করেন।

নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। তিনি বলেন, “বিএনপির ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে রূপান্তর করা হবে এবং মানুষের কল্যাণে কাজ করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সহসভাপতি নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ফছিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আকিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. আকতার হোসেন মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান ও নাজমুল হুদা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আলম মুন্সি এবং নোয়াগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি চঞ্চল।

গণসমাবেশকে সফল করতে নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. হুমায়ুন কবিবের সৌজন্যে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক মোটরসাইকেল, ইজিবাইক, ভ্যান বহরসহ ব্যানার-ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন। জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায় থেকে শত শত নেতাকর্মীর উপস্থিতিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park