1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার মনির খান 

নড়াইলের লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশের মধ্যে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে লোহাগড়া উপজেলা বিএনপি ও পৌর শাখার যৌথ আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।

লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোর্শেদ চাপল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম।

এর আগে লোহাগড়া পৌর বিএনপির কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে শেষ হয়।

সভায় উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান ওহিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জহিরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আকিদুল ইসলাম, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মোঃ আখতার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, নড়াইল জেলা ছাত্র দলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ তাইবুল হাসান, লোহাগড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস কে মিন্টুসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, “এদেশের মানুষ তথা নড়াইলের মানুষ পি আর চায় না। তারা পি আর কি তা বোঝে না। সুতরাং পিআরে কোনো নির্বাচন এদেশে হবে না।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park