1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ, অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকর্মীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকর্মীদের অতর্কিত হামলায় ইউনিয়ন বিএনপির সদস্য জাকির কাজী (৫০) গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটে শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে। আহত জাকির কাজী সত্রহাজারী গ্রামের মৃত হাসেম কাজীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জাকির কাজী সত্রহাজারী বাজার থেকে চা পান করে বটতলা এলাকায় পৌঁছালে আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া একই গ্রামের আওয়ামী লীগ নেতাকর্মী মেম্বার শাহীদ মীনা, মনিরুল মীনা, জগলু শেখ, দবির, হোসেন, নাজমুল মোল্লা ও রুবেল মীনা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা চাইনিজ কুড়াল, চাপাতি ও লোহার রড দিয়ে জাকির কাজীর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলায় তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত জাকির কাজীকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি নড়াইল সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সদর হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park