1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া পৌর বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকালে লোহাগড়া পৌর বিএনপির অফিস হলরুমে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করেন লোহাগড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু। এসময় উপস্থিত নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন এবং তার নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন।

দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির প্রবীণ নেতা শ. ম. লুৎফর রহমান, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, সহসভাপতি সৈয়দ আ. সবুর, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ. সাইফুল্লাহ মামুন ও মো. জহিরুল ইসলাম জহির, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. আখতার হোসেন মোল্লা,

বিএনপি নেতা মো. ইউসুফ আলী, পৌর বিএনপি নেতা হিরু মোল্যা, পৌর বিএনপির প্রচার সম্পাদক সোহেল রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ওকিল সরদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সোহেল রানা লাক্সমি ও মুস্তাহিদুর রহমান আমীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাঈদ আলম শিপলু ও সদস্য সচিব ফিরোজ আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মো. তিতু গাজী, শেখ সাহিদ, তানভীর আহমেদ প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park