1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বিদ্যালয় মাঠে বালু ভরাট বন্ধ, কাজ চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার:

লোহাগড়ার শতাব্দী প্রাচীন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে পৌরসভা কর্তৃক বালু ভরাট বন্ধের প্রতিবাদে এবং কাজ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়, লোহাগড়া-লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, ৩৮ নং এল,এল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দি লিটিল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুরাদুজ্জামান, পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: মুসা মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, ক্রীড়া শিক্ষক মিন্টু হকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মাঠে ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা খেলাধুলা করে আসছেন। ক্রিকেট, ফুটবল ও ভলিবল প্র্যাকটিসের পাশাপাশি চারটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানেই অনুষ্ঠিত হয়। তাই অবিলম্বে বালু ভরাটের কাজ পুনরায় চালু করতে হবে। অন্যথায় তারা পৌরসভা ঘেরাওসহ বড় ধরনের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park