1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বিভিন্ন মাদ্রাসা-মসজিদ পরিদর্শন করলেন কাজী মঞ্জুরুল ইসলাম প্রিন্স

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

জেলা প্রতিনিধি, নড়াইল।

নড়াইলের লোহাগড়ায় বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ পরিদর্শন করেছেন বিএনপি নেতা ও কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মেজর অবঃ কাজী মঞ্জুরুল ইসলাম (প্রিন্স)।

শুক্রবার (২৭) জুন বিকেলে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই মোহাম্মাদীয়া নুরানীয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোডিং, চাচই বাইতুল্লাহ মামুর জামে মসজিদ এবং লোহাগড়া পৌরসভার পার ছতড়া গ্রীন বাড ইসলামি কিল্ডার গার্ডেন মাদ্রাসা পরিদর্শন করেন বিএনপি নেতা ও কেন্দ্রীয় জিয়া সাইবার ফোর্সের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য মেজর অবঃ কাজী মঞ্জুরুল ইসলাম (প্রিন্স)। 

পরিদর্শনকালে তিনি মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষার্থী-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। এসময় তিনি প্রতিষ্ঠান সমূহে আর্থিক সহযোগিতাসহ সিলিং, ফ্যান এবং ফ্লোর ম্যাট প্রদান করেন এবং সকলের দোয়া কামনা করেন। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য এস, এম, মাসুদ রানাসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এছাড়াও কাজী মঞ্জুরুল ইসলাম (প্রিন্স) রথের মেলাসহ বিভিন্ন জায়গায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। এসময় তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park