1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বিরিয়ানি খেয়ে ছাত্র শিক্ষক সহ ১১জন অসুস্থ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি ছদরুজ্জামান

নড়াইলের লোহাগড়া পৌর এলাকার লোহাগড়া বাজারের স্বর্ণপটি রোডে অবস্থিত ঢাকা হাজী বিরিয়ানি হাউজ।
গত ২৯/১১/২০২৩ তারিখ বুধবার, উক্ত বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি ক্রয় করে নিয়ে যায় উপজেলার ধলই তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ আসকাত হোসেন।

এবং ওই বিরিয়ানি খেয়ে শিক্ষক শিক্ষিকা ও ছাত্র মিলে মোট ১১ জন অসুস্থ হয়ে পড়েন ও তাদের ৫ জন কে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন এবং বাকী ৬ জন অন্যান্য চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

লোহাগড়া পৌর এলাকার বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে ঢাকা হাজী বিরিয়ানি হাউজ, পুরাতন ঢাকার বিরিয়ানি হাউজ,ঢাকা কাচ্চি বাড়ি, এমন করে (ঢাকা ও হাজী)এই ২ টি কথা কে পুঁজি করে সাইন বোর্ড টানিয়ে গড়ে উঠেছে অগনিত বিরিয়ানি হাউজ, যা অ স্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করে হাতিয়ে নিচ্ছে বাড়তি অর্থ।

ভুক্তভোগী শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রদের বক্তব্যে জানা যায়, গত বুধবার লোহাগড়া উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগের একটি বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে লোহাগড়া বাজারে অবস্থিত ঢাকা হাজী বিরিয়ানি হাউজ থেকে বিরিয়ানি ক্রয় করে নিয়ে যায় সহকারী শিক্ষক শেখ আসকাত হোসেন। ওই বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন, ধলই তলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা ও তার ছেলে ইব্রাহীম (৮) সহকারী শিক্ষক রেবেকা সুলতানা ও তার ছেলে সৌরভ (১৪) সহকারী শিক্ষক ইকলাছুর রহমান ও তার ছেলে নূর হাসান (জয়) (১৩) সহকারী শিক্ষক শেখ আসকাত হোসেন ও তার ফ্যামিলির ৩ জন মোট ১১ জন অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park