1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় বৃদ্ধ মহিলা কে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৪৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডেক্স নিউজ

নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গল হাটা গ্ৰামের মৃত্যু হবিবর মোল্লার মেয়ে আমবিয়া খাতুন (৫৮) খুন হওয়ার ঘটনা ঘটেছে।

৫ জানুয়ারী ২০২৪ তারিখ শুক্রবার বেলা ১২ টার দিকে মঙ্গল হাটা গ্ৰামের রজ্জাক মোল্লার ঘরের পিছনের টয়লেটের হাউজের ভিতর থেকে আম্বিয়ার মরাদেহ উদ্ধার হয়।

ওই বাড়ির লোকজন টয়লেটের হাউজের উপর ঢেকে রাখা দেখে সন্দেহ হয় এবং ভিতরে আম্বিয়ার মরাদেহ দেখে লোহাগড়া থানা পুলিশ কে খবর দেয়, পুলিশ ঘটনাস্থানে এসে আম্বিয়ার মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

একই গ্ৰামের রজ্জাক মোল্লার ছেলে ছাব্বির মোল্লাহ (৩০) আম্বিয়া খাতুন কে খুন করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সিকার করেছে বলে জানা যায়। এবং ঘটনা স্থান থেকে ছাব্বির মোল্লাহ কে পুলিশ গ্ৰেফতার করে থানায় নিয়ে যায়।

ছাব্বির মোল্লাহ এর পূর্বে ও তার নিজের মাকে খুন করে ২ বছর জেল খেটেছে। এলাকাবাসীরা অনেকেই বলেছে ছাব্বির মোল্লাহর পূর্বে থেকেই (পাগল)

আম্বিয়া খাতুন নিজের বাড়িতে না থেকে তার বাড়ির পাশের বাড়ি গোলাম হোসেন এর একটি পরিত্যক্ত বাড়িতে বসবাস করতেন।

উক্ত আম্বিয়ার খুনের ঘটনায় লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায় এর সাথে কথা হলে তিনি বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত ছাব্বির মোল্লাহ নামক একজন কে গ্ৰেফতার করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park