1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মো.মিলটন শেখ, নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার লিটন কাজী (৪০) নামে এক বাঁশ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১০টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা বাজারের বাঁশের হাট এলাকা থেকে তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

এদিন দুপুরে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহত মো. লিটন কাজী উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের মো.মিজানুর কাজীর ছেলে। তিনি পেশায় বাঁশ ব্যবসায়ী এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।

স্থানীয় ও আহতের স্বজন সূত্রে জানা গেছে, বাঁশ ব্যবসায়ী লিটন কাজী উপজেলার এড়েন্দা হাটে প্রতি শনিবার ও মঙ্গলবার বাঁশ কেনাবেচা করে থাকেন। মঙ্গলবার সকালে এড়েন্দা বাজারের হাটে বাঁশ কেনার জন্য আসেন তিনি। সকালে ১০টার দিকে একদল দুর্বৃত্ত ওই ব্যবসায়ীকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান মুঠোফোনে বলেন, এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park