1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ব্যবসা প্রতিষ্ঠানের সামনে অবৈধ ফলের দোকান, দোকান মালিকের ক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

লোহাগড়া উপজেলার কাঁচাবাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফলের দোকান বসানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ইবাদত শিকদারের আড়তের সামনে মল্লিকপুর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম পরিচালিত দোকানের সামনের জায়গা দখল করে প্রায় দেড় বছর ধরে আলমগীর শেখ ও পলাশ শেখ নামে দুই ব্যক্তি ফলের দোকান পরিচালনা করছেন।

সোমবার (৬ অক্টোবর) সরেজমিনে পরিদর্শন করলে দেখা যায়, অভিযোগের সত্যতা মিললেও দোকানটি বন্ধ রয়েছে। দোকান মালিক সাইফুল ইসলাম অভিযোগ করেন, এ অবস্থায় তার ব্যবসা সুষ্ঠুভাবে পরিচালনা সম্ভব হচ্ছে না। তিনি একাধিকবার স্থানীয় কমিটি ও ব্যক্তিদের সঙ্গে সমাধানের চেষ্টা করেছেন, তবে কোনো ফল পাননি। এ বিষয়ে তিনি লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-কে লিখিত অভিযোগ দিয়েছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র জানান, অবৈধভাবে রাস্তা দখল করে দোকান বসানোর বিষয়টি তাদের নজরে এসেছে। এর আগে সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হলেও তারা নির্দেশনা অমান্য করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park