1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ব্যাংক কর্মকর্তার বাড়িতে ৪ মাসে তিনবার দুর্ধর্ষ চুরি, ১০ লক্ষ টাকার ক্ষতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৬৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: মনির খান

নড়াইলের লোহাগড়ার মরিচপাশা গ্রামে ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেনের বাড়িতে গত চার মাসে তিনবার দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ঘরের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, টিভি, ফ্রিজ, পানির পাম্পসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।

গত বৃহস্পতিবার (২০ মার্চ) গভীর রাতে এই চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা মহব্বত হোসেন লোহাগড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মহব্বত হোসেন জানান, বিগত চার মাসে এটি তার বাড়িতে তৃতীয়বার চুরির ঘটনা। তিনি নড়াইলে কর্মরত থাকায় এবং তার বড় ভাই ঢাকায় থাকায় গ্রামের বাড়িটি প্রায় সময় ফাঁকা থাকে। বাড়িতে কেবলমাত্র বৃদ্ধা মা ও মসজিদের ইমাম থাকতেন। কয়েকদিন আগে তার মা ঢাকায় বেড়াতে যাওয়ায় চোরেরা সুযোগ বুঝে বাড়ির রান্নাঘরের জানালার গ্রিল ভেঙে প্রবেশ করে চুরির ঘটনা ঘটায়।

এলাকাবাসীর অভিযোগ, মরিচপাশা ও আশপাশের গ্রামগুলোতে রাতের বেলা তাস ফ্লাস খেলা হয় এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত বিভিন্ন শ্রেণির লোকজনের আনাগোনা রয়েছে। ফলে চুরি-ডাকাতির ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সামাজিকভাবে এ বিষয় নিয়ে কথা বললেও অনেকে ঝামেলায় পড়েন বলে জানান স্থানীয়রা।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, “চুরির ঘটনায় তদন্ত চলছে এবং অভিযুক্তদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।”

এলাকাবাসী প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের চুরির ঘটনা রোধ করা যায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park