1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ভূমি অফিসের নায়েব ইউনুসের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা (নায়েব) ইউনুসের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ এনে তার অপসারণের দাবিতে উপজেলা গেটে মানববন্ধন করেছে স্থানীয় ভুক্তভোগীরা ।

রবিবার (২৩ মার্চ ) সকালে লোহাগড়া উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী সাধারণ জনগণ, স্থানীয় সচেতন নাগরিক, কৃষক ও ব্যবসায়ীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নায়েব ইউনুস দীর্ঘদিন ধরে জমির নামজারি, খারিজ ও পর্চা সংশোধনের মতো গুরুত্বপূর্ণ কাজে ঘুষ ছাড়া কোনো ফাইল ই এগিয়ে নেন না।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, নায়েব ইউনুস সাধারণ মানুষকে নানা অজুহাতে হয়রানি করেন, দাফতরিক কাজ দিনের পর দিন বিলম্বিত করেন এবং ভূমি সংক্রান্ত বিষয়ে প্রভাবশালীদের স্বার্থ রক্ষায় পক্ষপাতমূলক আচরণ করেন। এছাড়া, তিনি নকল কাগজপত্র তৈরির মাধ্যমে অসাধু চক্রকে সুবিধা প্রদান করছেন বলেও অভিযোগ ওঠেছে।

মানববন্ধনে উপস্থিত একাধিক ভুক্তভোগী বলেন, “সরকারি সেবা পেতে আমাদের ঘুষ দিতে বাধ্য করা হয়। ঘুষ না দিলে বছরের পর বছর আমাদের কাজ আটকে রাখা হয়। আমরা দুর্নীতিমুক্ত ভূমি সেবা চাই।”

বক্তারা অবিলম্বে নায়েব ইউনুসকে অপসারণ এবং তার বিরুদ্ধে দুর্নীতির সুষ্ঠু তদন্তের দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে লিখিত অভিযোগ প্রদান করা হয়। তবে ভুক্তভোগীরা দ্রুত তার অপসারণসহ কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park