1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় মেয়ে কে বকাটে ছেলের হাত থেকে বাঁচাতে বেধড়ক মারপিটের শিকার হলেন বাবা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৫৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্ট।

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মৌলভী ধানাইড় গ্রামে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন ফরিদ ভূঁইয়া (৪৫) ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে তার বাড়িতে ঢুকে হামলা চালায় একদল সন্ত্রাসী।

আহত ফরিদ ভূঁইয়া মৌলভী ধানাইড় গ্রামের মৃত গঞ্জের ভূঁইয়ার ছেলে। বর্তমানে তিনি ও তার মা ডালিয়া বেগম (৬৫) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই উপজেলার চাচই গ্রামের শুকুর শেখ ওরফে জুয়েলের ছেলে নাহিদ শেখ দীর্ঘদিন ধরে ফরিদ ভূঁইয়ার মেয়েকে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে একাধিকবার বাধা দিলেও নাহিদ শেখ তার উত্ত্যক্ত করা অব্যাহত রাখে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদ ভূঁইয়া আবারও এ বিষয়ে প্রতিবাদ করলে নাহিদ শেখ ও তার সহযোগী ১০-১২ জন যুবক একসঙ্গে তার বাড়িতে হামলা চালায়। তারা ফরিদ ভূঁইয়া ও তার বৃদ্ধা মা ডালিয়া বেগমকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের কে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় ফরিদ ভূঁইয়ার পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত নাহিদ শেখ ও তার বাবা শুকুর শেখ গা ঢাকা দিয়েছেন। একাধিকবার তাদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, “নাহিদ শেখ দীর্ঘদিন ধরে এলাকায় বখাটেপনা করে বেড়াচ্ছে। এর আগেও তার নামে নানা অভিযোগ উঠেছে, কিন্তু উপযুক্ত শাস্তি না পাওয়ায় সে আরও বেপরোয়া হয়ে উঠেছে।” ফরিদ ভূঁইয়ার পরিবার এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। ফরিদের স্ত্রী বলেন, “আমার স্বামী ও শাশুড়িকে নির্মমভাবে মেরেছে। আমাকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেছে আমি সঠিক বিচার চাই।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গরা।

উক্ত ঘটনা সম্পর্কে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি এবং পুলিশ গিয়েছে , অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park