1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় যাত্রীবেশে বাস কাউন্টারে ম্যাজিস্ট্রেট, বাস কাউন্টারে জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া বাসস্ট্যান্ড থেকে ঢাকা যাবেন এ বি এম মনোয়ারুল আলম নামের এক যাত্রী। পরিবহন কাউন্টার থেকে টিকিট কাটলেন, অনলাইন টিকিটের মাধ্যমে যাত্রী জানতে পারলেন তিনি বর্তমানে লোহাগড়ায় নয় বেনাপোলে অবস্থান করছেন। আবার ভাড়াও গুনতে হচ্ছে বেনাপোল থেকে ঢাকার।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে যাত্রী বেশ ছেড়ে আসল চেহারায় নড়াইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মনোয়ারুল আলম। অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন ৪২ হাজার ৩০০ টাকা।

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার লক্ষীপাশা বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে , সড়কের শৃঙ্খলা ফেরাতে এবং আসন্ন ঈদে অতিরিক্ত ভাড়া আদায় রোধে নড়াইল বিআরটিএ সার্কেল ও জেলা প্রশাসন অভিযান চালায় লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায়। এসময় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি, অতিরিক্ত ভাড়া আদায়সহ নানা অপরাধে এড়েন্দা বাজারের জাহিদুলকে ৩০ হাজার, হানিফ মাহমুদ ও মিলন গাজী উভয়কে ৫ হাজার করে, মিশকাত হোসেন ও ইয়াসির আরাফাতকে ১ হাজার করে এবং অপর এক অভিযুক্তকে ৩০০ টাকাসহ সর্বমোট ৪২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।

আরও জানা যায়, মহাসড়কের পাশে গাছ রেখে ব্যবসা করছেন, অভিযুক্তদের জরিমানার পাশাপাশি আগামী দুই দিনের মধ্যে গাছ সরাতে নির্দেশ দেয়া হয়েছে। এসময় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি প্রতিটি বাস কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দেন নড়াইল সার্কেলের বিআরটিএ মোটরযান পরিদর্শক মো. ফরহাদ হোসেন। সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট ও বিলি করা হয়। জেলা প্রশাসনের সদস্যসহ আনসার সদস্যরা অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার এ বি এম মনোয়ারুল আলম বলেন, ‘আসন্ন ঈদে যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করতে এবং হয়রানি রোধে অভিযান চালানো হয়েছে। অভিযুক্তদের জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park