
মনির খান স্টাফ রিপোর্টার
নড়াইলের লোহাগড়া উপজেলার এড়েন্দা বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে এক যুবকের ওপর হামলা চালিয়ে তার কাছে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৭টি সেলাই সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম।
শনিবার (৩ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। আহত যুবকের নাম তাসিন শেখ (২১)। তিনি উপজেলার ধোপাদহ গ্রামের মোঃ বকুল শেখের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আজ সকালে নগদ ২৫ হাজার টাকা সঙ্গে নিয়ে তাসিন শেখ লক্ষ্মীপাশায় তার ফুফু বাড়ির উদ্দেশ্যে রওনা দেন,পথে এড়েন্দা বাজারে পৌঁছালে ধোপাদহ পশ্চিমপাড়ার মোঃ সিয়াম বিশ্বাস (১৮) নামের এক যুবক তাসিন শেখের পিছন থেকে এসে লোহার রড দিয়ে মাথায় আঘাত করেন। এতে তাসিন শেখ মাটিতে পড়ে যায়। এরপর সিয়াম তাকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি রড দিয়ে মারধর সহ পা দিয়ে পাড়াতে থাকে এক পর্যায়ে আহত তাসিন শেখ কে রক্তাক্ত অবস্থায় ফেলে তার পকেট থেকে নগদ টাকা ছিনিয়ে নেন।
তাসিন শেখের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ভ্যানে করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ভর্তি করে। এবং বর্তমান সে চিকিৎসাধীন রয়েছে।
উক্ত ঘটনা উল্লেখপূর্বক, সঠিক বিচারের দাবিতে আহত তাসিন শেখের চাচা শিমুল শেখ বাদী হয়ে লোহাগড়া থানা অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয় নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শরিফুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।