1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় যুবদল নেতা সোহেল রানার উদ্যোগে ইফতার বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় দুঃস্থ, পথচারী ও হাসপাতালে থাকা রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে লোহাগড়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমীর উদ্যোগে এই ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল হাসনাত পিন্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ মামুন, সাবেক জেলা বিএনপি নেতা কাজী মুরাদ হোসেন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক মো. আকতার হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান স্বপন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ. এম. রাশেদ, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিন জুয়েল, ছাত্রদল নেতা সাকিব রেজাসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী জানান, প্রায় ৩০০ রোজাদারের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park