1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় রামপুরে যুবককে কুপিয়ে রগ কাটল দুর্বৃত্তরা, আহত সাহেব শেখকে ঢাকায় রেফার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ২৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌরসভার রামপুর নিরিবিলি পিকনিক স্পটের সামনে বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এক যুবকের উপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। পূর্ব শত্রুতার জেরে সাহেব আলী শেখ (৩৫) নামে ওই যুবককে কুপিয়ে তার ডান এবং পায়ের রগ কর্তন করেছে দুর্বৃত্তরা।

আহত সাহেব শেখ লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের বাসিন্দা ও মৃত বারিক শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে সাহেব শেখ নিরিবিলি পিকনিক স্পটের সামনে পৌঁছালে একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে রক্তাক্ত করে। এতে তার ডান হাত কব্জি ও পায়ের রগ কাটা পড়ে।

তার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে দ্রুত সাহেব শেখকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। হামলাকারীদের চিহ্নিত করে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। থানায় মামলার প্রস্তুতিও চলছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park