1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় লুকিয়ে অন্য নারীর নগ্ন দৃশ্য দেখার প্রতিবাদ করায় নির্মাণশ্রমিক খুন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৩৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলায় নারীর অশালীন দৃশ্য দেখার প্রতিবাদ করায় মো. ছোয়েবুর শেখ (৪৬) নামের এক নির্মাণশ্রমিককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় অভিযুক্ত মো. সবুজ শেখ (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ আগস্ট রাত আনুমানিক ১০টার দিকে ছোয়েবুর শেখ বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরদিন সকালে পরিবারের সদস্যরা বাড়ির পাশের পুকুরের কচুরিপানার নিচে তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া সবুজ শেখের বিরুদ্ধে জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। ওসি মো. শরিফুল ইসলাম জানান, ঘটনার রাতে সবুজ শেখ এক নারীর বিব্রতকর অবস্থার দৃশ্য উঁকি মেরে দেখছিলেন। ঠিক তখনই ছোয়েবুর শেখ ঘটনাস্থলে উপস্থিত হন। বিষয়টি ফাঁস হওয়ার ভয়ে সবুজ শেখ গামছা দিয়ে ছোয়েবুরের গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। এরপর মরদেহ টেনে পুকুরে ফেলে কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন এবং নিহতের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান।

পুলিশ জানায়, হত্যায় ব্যবহৃত গামছাটি সবুজ শেখ কালনা ঘাটে পুড়িয়ে মধুমতি নদীতে ফেলে দেন এবং মোবাইলের সিম কার্ড ভেঙে ফেলেন। তার বাড়ি থেকে নিহতের ব্যবহৃত বাটন স্যাম্পনী মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

ঘটনার পর ১০ আগস্ট লোহাগড়া থানায় হত্যা মামলা (নং-০৭/১৭১, ধারা ৩০২/২০১/৩৪) দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং প্রমাণাদি সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park