1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মনির খান বিশেষ প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯জানুয়ারি) সকাল ১১ টায় লোহাগড়া উপজেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লোহাগড়া ও পৌর শাখাসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মো. আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিএম নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক এস এম শাহীন বিপ্লব, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বীর মুক্তিযোদ্ধা মো. কাশেম, জেলা বিএনপির তাঁত ও উপজাতি বিষয়ক সম্পাদক কাজী মোরাদ হোসেন, বিএনপি নেতা আনিচুর রহমান কামাল, লোহাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হেমায়েত হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকির, লক্ষীপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রেজাউল করিম পারভেজ, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, লোহাগড়া পৌর মহিলা দলের সভানেত্রী খালেদা জামান, বিএনপি নেতা মো. মুসা মোল্যা।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শফিক তারিক, যুগ্ম আহবায়ক মো. তানভীর রহমান, সদস্য নাজমুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইঞ্জি. তাইবুল হাসান, লোহাগড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ মাহবুব রহমান রাজ, ছাত্র নেতা ইব্রাহিম মোল্যা প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park