1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, ষ্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় লোহাগড়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের সিঙ্গা-মশাঘুনী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁনের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী ইফফাত আরার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জগন্নাথ কুমার দাসের সঞ্চালনায় সম্পন্ন হয়।

বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না এবং যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, মো: শরিফুজ্জামান, সহকারী শিক্ষক সিকিয়া পারভীন, মোসা. খাদিজা পারভীন, মোসা. সাবিনা ইয়াসমিন এবং শামীমা নাসরিন ইভা।

জগন্নাথ কুমার দাস জানান, “শিশু শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আরও উৎসাহী ও মনোযোগী করার জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। শিশুদের শিক্ষার সঙ্গে জড়িত সকলের উচিত এগিয়ে আসা।”

লোহাগড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজ খাঁন শিশুদের উদ্দেশ্যে বলেন, “শিশুদের লেখাপড়ার প্রতি আরও বেশি আগ্রহ এবং মনোযোগ বাড়ানোর জন্য আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা। এধরণের কাজে সমাজের শিক্ষা অনুরাগীদের এগিয়ে আসা উচিত।”

অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের মাঝে ছবি আঁকার জন্য খাতা, কলম, রঙিন পেন্সিল, রাবার, কার্টারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয়ের ১ম শ্রেণীর লামিয়া খানম, ২য় শ্রেণীর আছিয়া খানম ও অধরা আফরিন ইমা জানান, “উপকরণ পেয়ে আমরা খুব খুশি। এবার ছবি আঁকা ও পড়াশোনায় আরও উৎসাহ পাচ্ছি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park