1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় সবজি বিক্রেতার হাতে শ্রমিক নেতা খুন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের লোহাগড়ায় সবজি বিক্রেতা মো. ইদ্রিসের হাতে খুন হয়েছেন নড়াইল জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ফকির (৪৮)। রোববার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার লক্ষীপাশা চৌরাস্তা কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মামুন ফকির উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামের মৃত. ওলিয়ার ফকিরের ছেলে। অভিযুক্ত ইদ্রিস মিয়া গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। সেখানে আলুর দাম নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে গরম কটূক্তি ও উত্তেজনায় ইদ্রিস মিয়া মামুনের মাথায় প্রথমে গামলা দিয়ে আঘাত করেন, পরে বাশ দিয়ে অতিরিক্ত আঘাত করেন। এতে মামুন মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে লোহাগড়া থানা পুলিশ অভিযুক্ত ইদ্রিস শেখকে আটক করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, প্রাথমিক সুরতহাল সম্পন্ন করার পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে পুলিশ জানায়, মামলার তদন্ত চলছে এবং আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park