1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় সৎ ভাইয়ের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার 

নড়াইলের লোহাগড়া উপজেলার বাগডাঙ্গা সারোল গ্রামে পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে সৎ ভাই সবুজ শিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিকদার তৌহিদ হোসেন লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়েছে, তাদের পরিবার বহু বছর ধরে বাবার নামে নিবন্ধিত জমি ভোগদখল করছে। সেখানে বাড়িঘর, গাছপালা এবং অন্যান্য স্থাপনা রয়েছে। জমিটির অবস্থান: মৌজা: সারোল, খতিয়ান নম্বর: ৮৪২, দাগ নম্বর: ১২৮০। জমির আয়তন: উত্তর–পশ্চিম থেকে ১৫ শতক, উত্তর–দক্ষিণে ৫৪ ফুট, পূর্ব–পশ্চিমে ১২১ ফুট।

শিকদার তৌহিদ হোসেনের অভিযোগ, সম্প্রতি তার সৎ ভাই সবুজ শিকদার কয়েকজন সহযোগী নিয়ে জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা করছেন। গত ৫ সেপ্টেম্বর তারা এসে মায়ের ভোগদখলকৃত জমি ঘেরাও করার চেষ্টা করেন। বাধা দিলে তাকে শারীরিকভাবে হামলা করা হয়।

ভুক্তভোগী বলেন, “আমাদের পিতার নামে নিবন্ধিত সম্পত্তি আমরা উত্তরাধিকার সূত্রে ভোগদখল করছি। কিন্তু সৎ ভাই সবুজ শিকদার জোর করে তা দখল করতে চাইছে। আমরা আইনের আশ্রয় নিয়েছি এবং প্রশাসনের সুষ্ঠু হস্তক্ষেপ চাই।” অভিযুক্ত সবুজ শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার প্রাপ্য অংশ চাইছি। অন্য কারোর জমি দখলের চেষ্টা করি নাই।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। একাধিকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। ফলে গ্রামে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “অভিযোগটি পেয়েছি। তদন্ত চলছে। প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park