1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় সৎ ভাই- দৃষ্টি প্রতিবন্ধীর জমি বিক্রি করে টাকা আত্মসের অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ৩২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা গ্রামে এক দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির জমি প্রতারণার মাধ্যমে বিক্রি করে প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মৃত জাকির শেখের সৎ ভাই সাজাহান কুটির বিরুদ্ধে। 

ভুক্তভোগী মোসাঃ আমেনা পারভীন জানান, তার পিতা মৃত, জাকির শেখ জীবদ্দশায় লক্ষীপাশা মৌজার এসএ খতিয়ানভুক্ত একটি জমির একমাত্র মালিক ছিলেন। তিনি দৃষ্টি ও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় স্বাক্ষর করতে না পারলেও প্রতারক সাজাহান কুটি মিথ্যা প্রতিশ্রুতি ও জালিয়াতির মাধ্যমে তার টিপসহি নিয়ে মোট জমি থেকে ১,৮৩ শতক জমি প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা বিক্রি করে ঐ টাকা আত্মসাৎ করেছেন।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৭ ডিসেম্বর। অভিযোগে বলা হয়, সাজাহান কুটি আমেনা পারভীনের পিতা মৃত্যু জাকির শেখের নাম ও টিপসহি ব্যবহার করে শিকদার মিজানুর রহমানের কাছে ১ শতক ৮৩ পয়েন্ট জমি ১২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। সেই টাকা ব্যাংকে জমা রেখে প্রতি মাসে এতিম নাবালক ছেলে আল আমিন ও মেয়ে আমেনা পারভীন কে ২০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন ,আমেনার পারভীনের সৎ চাচা শাজাহান কুটি। কিন্তু অদ্যবধি পর্যন্ত তাদের কে কোনো প্রকার টাকা পয়সা দেয়া হয়নি।

এ ছাড়াও ইতিপূর্বে মৃত্যু জাকির শেখের বসতভিটার উপর কয়েকশো বছর আগের নির্মিত একটি বিল্ডিং যা আগেরকার আমলের চুন সুরকি ও লোহার ভীমে তৈরি ২০ ফিট প্রতিটি রুমের দৈর্ঘ্য প্রস্থ সহ ৬ টি রুম বিশিষ্ট বিল্ডিংটি ভেঙ্গে সরিয়ে নেয়।

জমি বিক্রি হচ্ছে, কিন্তু দৃষ্টি প্রতিবন্ধী জাকির শেখের ২ টি ছেলে মেয়ে কেহ ই জানেন না। যখন জানতে পারে তখন শাজাহান কুটি ঐ ২ টি ছেলে মেয়ের হাতে ১০০ টাকার তিনটি স্ট্যাম্প (নং: গক ২৪৮৮০৫১, গক ২৪৮৮০৫০, গক ২৪৮৮০৪৯) তুলে দেয়। সেগুলোর আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। 

ভুক্তভোগী আমেনা পারভীন বলেন, সাজাহান কুটি এখন আমার ছোট ভাই আলামিনকে এলাকাছাড়া করে রেখেছেন যাতে আমরা ন্যায্য দাবি আদায় করতে না পারি।

তবে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত সাজাহান কুটি বলেন, “আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সত্য ,আমার কাছে ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল ঠিকই, কিন্তু আমি পরে আল আমিন কে কিছু টাকা দিয়েছি। তিনটি ১০০ টাকার স্ট্যাম্প সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,একটি ১০০ টাকার স্ট্যাম্প দিয়েছি। অথচ তিনি উল্লেখিত ১০০ টাকার তিনটি স্ট্যাম্প দিয়েছে। প্রতিশ্রুতি ছিল ব্যাংকে টাকা গুলো রেখে প্রতি মাসে ভুক্তভোগীদের ২০,০০০ টাকা দিবে। কিন্তু অদ্যবধি পর্যন্ত শাজাহান কুটি ভুক্তভোগীদের কোন প্রকার টাকা পয়সা দেন নাই।

এদিকে ভুক্তভোগী পরিবার লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগে আরো উল্লেখ করা হয়, এই শাহজাহান কুটি শুধু নিজের পরিবার নয়, ইতোপূর্ব থেকে এলাকার সরকারি জমিসহ বিভিন্ন জায়গা জমি নিয়ে জাল জালিয়াতি করে নিজের নামে ও বেনামে করে নিয়েছেন। এ বিষয়ে লোহাগড়া থানার (ওসি) জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park