
মনির খান বিশেষ প্রতিনিধি।
লোহাগড়ায়,মাদক ব্যবসায়ের সাথে জড়িত রুনু মোল্লা(৩০) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত রুনু মোল্লা (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ইতনা পশ্চিমপাড়া গ্রামের আছাদ মোল্লার ছেলে। অদ্য ১৯ জানুয়ারি’২৫ দুপুর ১২ঃ০৫ ঘটিকার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ১১ নং ইতনা ইউনিয়নের পশ্চিমপাড়াস্থ আছাদ মোল্লার বাড়ীর নির্মানাধীন পাঁকা ঘরের দক্ষিন পাশে মেহগনী বাগান হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রুনু মোল্লা (৩০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়।
এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।