1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ৪ বছরের শিশুকে হত্যা করে পুঁতে রাখার অভিযোগে দাদি আটক, লাশ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ২১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস, স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলার পুকুর থেকে মাটির নিচে মাথা পুঁতে রাখা অবস্থায় মো. শাহাদাৎ (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার অভিযোগে শিশুটির সৎ দাদি রাবেয়া বেগম (৬০) কে আটক করা হয়েছে।

বুধবার (১২ মার্চ) রাতে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চর-শামুকখোলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মো. শাহাদাৎ চর-শামুকখোলা গ্রামের ইব্রাহিম শেখের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ইব্রাহিম শেখের প্রথম স্ত্রী চলে যাওয়ার পর তিনি তার ছেলে শাহাদাৎসহ দ্বিতীয়বার বিয়ে করেন। বুধবার সকালে সৎ দাদি রাবেয়া বেগমের ২০ হাজার টাকা হারানো নিয়ে পারিবারিক ঝামেলা হয়। এরপর বিকাল থেকে শাহাদাৎ নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা রাবেয়া বেগমকে একটি পুকুর থেকে উঠতে দেখেন। পরে শাহাদাৎকে মাটির নিচে মাথা পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। পুলিশ মরদেহ উদ্ধার করে এবং সৎ দাদি রাবেয়া বেগমকে আটক করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সৎ দাদি রাবেয়া বেগম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদের জন্য লোহাগড়া থানায় আনা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park