1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ৫ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় মাছের ঘের মালিক কে কুপিয়ে হত্যা।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৩১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

লোহাগড়ায় ৫ লক্ষ টাকা চাঁদা না দেয়ায় মাছের ঘের মালিক কে কুপিয়ে হত্যা।

মনির খান বিশেষ প্রতিনিধি 

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্ৰামের মৃত্যু রজ্জাক মোল্লার ছেলে অলিয়ার রহমান মোল্লাহ (৭০)খুন হন।

স্বজন সূত্রে জানা যায়, অদ্য ১৩ জানুয়ারী ২০২৪ তারিখ শনিবার অলিয়ার রহমান মোল্লাহ ফজরের নামাজ শেষে মাছের ঘেরে যাওয়ার প্রাক্কালে সকাল ৮ টার দিকে তার নিজ বাড়ির পাশে অবস্থান কালে মেম্বার ফিরোজ গ্রুপের একদল সন্ত্রাসী বাহিনী এসে অলিয়ার রহমান মোল্লাহর উপর দেশীয় অস্ত্র সজ্জে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এ সময় তার স্ত্রী আসমা বেগম স্বামীর উপর হামলা ঠেকাতে গিয়ে সে ও বেধড়ক মারপিটের শিকার হয় এবং তার একটি হাত ভেঙে যায়। উক্ত ঘটনাটি ঘটিয়েছে পঞ্চ পল্লী এলাকার মেম্বার ফিরোজ গ্রুপের, রবিউল মোল্লাহ,রিয়াজ মোল্লাহ , মফিজ, আকাশ , উকিল,ঝিকু,টিটো,লিটন,রোকন মোল্লাহ ও তরুণ সহ ১৫/২০ জন চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী।

জানা যায় দীর্ঘদিন ধরে মাছের ঘের মালিক অলিয়ার রহমান মোল্লাহর কাছে উল্লেখিত চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে, অলিয়ার রহমান মোল্লাহ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে দেশীয় অস্ত্রে সজেজ সজ্জ্বিত হয়ে তার বাড়ির পাশে এসে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এহেন ঘটনায় স্বজনদের কান্নার আহজারীতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 

ঘটনার খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অলিয়ার রহমান মোল্লাহ খুনের ঘটনায় লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন ঘটনা স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে, অলিয়ার রহমান মোল্লাহর লাশের সুরত হাল শেষে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং হত্যাকারীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park