1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ার পল্লীতে আপন ২ ভাই হত্যা মামলার ৩ জন আসামি গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলে লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের চর-মল্লিকপুর গ্রামের বিএনপির সমর্থকরা দুইটা গ্রুপে বিভক্ত। এক পক্ষের নেতৃত্ব দেন লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মাহামুদ খাঁ এবং অপর পক্ষের নেতৃত্ব দেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক-২ মোঃ ফেরদৌস শেখ।

উভয় পক্ষের মধ্যে স্থানীয় পর্যায়ে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝামেলার সৃষ্টি হয়। গত ১০/০৯/২০২৪ তারিখে চর-মল্লিকপুর গ্রামের আইয়ুবের মোড়ে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা হয়। এই সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশ, টহলরত সেনাবাহিনী ও লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার সেদিন ঘটনাস্থলেন যায়। উভয়পক্ষ উপজেলা নির্বাহী অফিসারের নিকট তারা পরবর্তীতে আর বাক বিতন্ডায় জড়িত হবে না মর্মে প্রতিশ্রুতি দেয়।

কিন্তু রাত পার হতেই পরের দিন সকাল অনুমানিক সাড়ে ৯ টার দিকে ১। মিরান শেখ (৪৮),২। জিয়ারুল শেখ (৪৫), ৩। ইরান শেখ (৪৩), সর্ব পিতা-মৃত আঃ সামাদ শেখ, সাং-চর-মল্লিকপুর,এরা তাদের কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে আয়ুবের দোকানের উত্তর পাশে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মাহমুদ খানের পক্ষের ঝন্টু শেখ, হিরন মৃধা,ফারুক মৃধা, মোঃ মাহমুদ খাঁ, পিন্টু শেখ,মিন্টু শেখ, শরিফুল শেখসহ তাদের সহযোগী অন্যান্য আসামীরা মিলে রামদা, চাপাতি, ছ্যানদা ও বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ৩ জনকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক গুরুতর জখম করে।

এসময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মিরান শেখ ও জিয়ারুল শেখকে মৃত ঘোষণা করেন। এবং অপর ভিকটিম ইরান শেখকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর ও খুলনা রেঞ্জ ডিআইজির নির্দেশনায় অতিরিক্ত ডিআইজি জয়দেব চৌধুরী, বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন।

নড়াইল পুলিশ সুপারের নির্দেশনায় ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নামে। তারই ধারাবাহিকতায় লোহাগড়া থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল এর একটি চৌকস দল অদ্য ১৪ সেপ্টেম্বর ভোর রাতে যৌথভাবে অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন এলাকার কাশিমপুর থানার মাধবপুর গ্রাম থেকে ঘটনার সাথে জড়িত পিন্টু শেখ(৪০), মিন্টু শেখ(৫০) ও শরিফুল শেখ(৩৫)’দের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে ১৪ সেপ্টেম্বর মুরাদ শেখ বাদী হয়ে ৩৫ জনকে আসামী করে লোহাগড়া থানায় হত্যা মামলা দায়ের করে মামলা নং-৯, মামলার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park