1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের দাবিতে ক্ষুব্ধ নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট সদ্য ঘোষিত কমিটিকে অবৈধ দাবি করে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছেন।আজ রবিবার দুপুরে লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া উপজেলা বিএনপি সদ্য ঘোষিত কমিটির সহ-সভাপতি মো : সাচ্চু মিয়া।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সদ্য ঘোষিত পৌর বিএনপির সহ-সভাপতি এস এম শাহিন বিপ্লব ও নড়াইল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী .তাইবুল হাসান প্রমূখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ২০২৪ সালের ২৬ অক্টোবর লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে যে সব নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছিল, তাদেরকে সদ্য ঘোষিত কমিটিতে রাখা হয় নাই। শুধু তাই নয়, টাকার বিনিময়ে আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। তাই আমরা উপজেলা ও পৌর বিএনপির সকল নেতা-কর্মী ও সমর্থকরা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত কমিটি বাতিলের জোর দাবী জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ আরও অভিযোগ করে বলেন, ‘বর্তমান নেতৃবৃন্দের রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং টাকার বিনিময়ে সদ্য ঘোষিত কমিটিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঠাঁই দেওয়া হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের বর্তমান নেতৃবৃন্দ কোন মূল্যায়নই করেন নাই। আমরা এই ঘটনায় বিস্মিত হয়েছি এবং অবিলম্বে সদ্য ঘোষিত উপজেলা ও পৌর বিএনপির কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি।

এসব অভিযোগের বিষয়ে জানতে লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, সাংগঠনিক নিয়ম কানুন মেনেই কমিটি ঘোষণা করা হয়েছে। দলের ত্যাগী ও পরীক্ষিত নেতৃবৃন্দকে মূল্যায়ন করা হয়েছে। টাকার বিনিময়ে কোন নেতাকে কমিটিতে রাখা হয় নাই। আর পতিত আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে কমিটিতে রাখা হয় নাই বলে ওই নেতার দাবী।

লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ ও সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু তাদের বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, কমিটি অবৈধ না। সম্মেলনের পর উপজেলা ও পৌর বিএনপি’র কমিটি পূর্ণাঙ্গ করা হয়েছে। কমিটিতে যোগ্য ত্যাগী নেতা-কর্মীদের রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনের পর একই দাবীতে বিক্ষুব্ধ নেতা- কর্মীরা লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park