1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

 লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতির বডি চেঞ্জ করে পরীক্ষা দেওয়ার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৪৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া সরকারি আর্দশ কলেজের বাউবির কেন্দ্রে এইচ এস সি পরীক্ষায় অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে,উপজেলা বিএনপি সভাপতি আসাদুজ্জামান বাটুর বিরুদ্ধে। 

গত ১১ জুলাই শুক্রবার লোহাগড়া সরকারি আর্দশ কলেজের বাউবি কেন্দ্রে এ ঘটনা ঘটে। সুত্রে জানাগেছে ওই দিন ওই নেতা আহাদুজ্জামান বাটু নিজে পরীক্ষা না দিয়ে অন্যকে দিয়ে পরীক্ষা দিচ্ছেন! পরীক্ষার আধা ঘণ্টা পার হওয়ার পর ওর হলের কর্তব্যরত শিক্ষক পীযুষ কান্তি রায় তাকে সনাক্ত করেন,এবং তিনি বলেন পরীক্ষার্থী বিএনপি নেতা আহাদুজ্জামান বাটুর পরিবর্তে অন্য একজন ছিলেন। তখন তিনি বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত না করে খাতা রেখে তাকে ছেড়ে দেন। এঘটনায় ধামা চাপা দেওয়ার জন্য বাউবির কতৃপক্ষ কাউকে জানান নাই। অনুসন্ধানে সাংবাদিকরা তিনটি রোল নাম্বার যথাক্রমে বের করতে সক্ষম হয়! সেটা নিম্নে উপস্থাপন করা হল: 2401145022/ 2401145023/ 2401145024 এর মধ্যে বিএনপি নেতা আসাদুজ্জামান বাটুর রোল ম্বর ও রয়েছে।

এই ঘটনার ৫দিনপর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদ বিষয়টি অবগত হন। তারপর উক্ত ঘটনাটি সাংবাদিকরা জানতে পেরে লোহাগড়া সরকারি আদর্শ কলেজের অধ্যক্ষ মোঃ রেহবার দারাজের সাথে কথা বল্লে তিনি ঘটনার সত্যতা শিকার করেন। কিন্ত কেন্দ্র কমিটির শিক্ষক বাবু বিশ্বদেব, কেন্দ্রে কর্মরত শিক্ষক পিযুষ কান্তি রায় ঘটনার সত্যতা অকপটে শিকার করে বিভিন্ন রকম তালবানা করে সময় ক্ষেপন করেন। সাংবাদিকরা ওই পরীক্ষার্থীর নাম ও রেজিষ্ট্রেশন নং চাইলে তারা তা দেন নাই। অপরদিকে ওই কলেজের শিক্ষক বাউবি পরীক্ষা কমিটির আহব্বায়ক মোঃ খায়রুজ্জামান ঘটনার সত্যতা শিকার করেছেন। অপর দিকে বাউবির নড়াইল জেলার উপ- পরিচালক মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা শিকার করে বলেন, সকল প্রকার কাগজ পত্র কেন্দ্রে জমা আছে, আপনারা সরাসরি এসে দেখা করেন। 

এবিষয়ে লোহাগড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রিয়াদের সংগে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা শিকার করেন। এবং তিনি আরো বলেন, আমি যে প্রতিনিধি নিয়োগ করে ছিলাম তিনি ৫ দিন পরে আমাকে তথ্যটি দিয়েছেন। ঘটনাটি তদন্ত করে দেখবো এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park