1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়া থানা পুলিশ কর্তৃক ৮০০(আটশত) গ্রাম গাঁজা উদ্ধার, গ্রেফতার ০৩

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি নড়াইল

 

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইউসুফ মুসল্লী (৩৫), মোঃ জিয়াউর কাজী (৩৫) ও মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) নামের ০৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ ইউসুফ মুসল্লী (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন মঙ্গলহাটা গ্রামের মৃত রউফ মুন্সির ছেলে, মোঃ জিয়াউর কাজী (৩৫) একই গ্রামের তবিবর কাজীর ছেলে এবং মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) নড়াইল জেলার সদর থানাধীন নিধিখোলা গ্রামের আমির শেখের ছেলে। অদ্য ২১ মার্চ’২৪ রাত ০২ঃ৫৫ ঘটিকার দিকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ইতনা ইউনিয়নের ইতনা সাকিনস্থ ইতনা চৌরাস্তা বুলবুল স্টোরের মুদি দোকানের সামনে হতে তাদেরকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায় এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সুজিত সরকার, এএসআই(নিঃ) মোঃ জামরুল ইসলাম, এএসআই(নিঃ) শাহাবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইউসুফ মুসল্লী (৩৫), মোঃ জিয়াউর কাজী (৩৫) ও মোঃ নাজমুল শেখ ওরফে নাজু শেখ (৪৬) দেরকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামিদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৮০০ (আটশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park