1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়া পশুহাটে চাঁদাবাজির দায়ে তিনজনকে জরিমানা, টহলে সেনাবাহিনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

লোহাগড়া, নড়াইল ৫ জুন ২০২৫

লোহাগড়া পৌর পশুহাটে চাঁদাবাজির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনজনকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদুল আযহা সামনে রেখে নিয়মিত টহলের অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর একটি দল হাটে চাঁদাবাজির প্রমাণ পায়। এরপর জেলা প্রশাসনের নেতৃত্বে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

দুপুর ১টা ২০ মিনিটে সেনা সদস্যরা হাটে উপস্থিত হয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং লেনদেনের রসিদ যাচাই করেন। যাচাইকালে একটি চক্রকে অতিরিক্ত অর্থ আদায় করতে দেখা গেলে সেনা সদস্যরা প্রশাসনকে অবহিত করেন। অভিযানে দোষী তিনজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের পর হাটের প্রবেশ ও বাহিরপথে সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। মাইকিংয়ের মাধ্যমে ক্রেতা-বিক্রেতাদের বৈধ রসিদ ছাড়া অর্থ লেনদেন না করার নির্দেশ দেওয়া হচ্ছে। সেনা সদস্যরা হাটে উপস্থিত থেকে ক্রয়-বিক্রয়ে সহায়তা প্রদান করছেন।

হাট এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ তৎপরতা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park