1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ পুরস্কার বিতরণী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: মনির খান

দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ লোহাগড়া সরকারি আদর্শ কলেজে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিকালে কলেজের খেলার মাঠে প্রভাষক মোঃ খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার লিনা। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপি সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা সেকেন্দার খান, পৌর বিএনপি সভাপতি মোঃ মিলু শরীফ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক আজাদসহ প্রমূখ। পরে অতিথিবৃন্দ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুন্নাহার লিনা তার বক্তব্যে বলেন, “আমাদের কলেজের ছেলে মেয়েেরা উৎফুল্ল মন নিয়ে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে কলেজের গুণগত মান বৃদ্ধিতে যথেষ্ট অবদান রেখেছে। আমাদের কলেজের মান উন্নয়নের জন্য ছাত্র-ছাত্রীরা আগামীতে ও লেখা পড়ার পাশাপাশি সবকিছুতেই ভালো কিছু উপহার দিবে বলে আশা করি।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park