1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

লোহাগড়ার ১৪৮ পূজামণ্ডপের নিরাপত্তায় জোর, প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়ায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রস্তুতি শুরু করেছে উপজেলা প্রশাসন। এ বছর উপজেলার ১৪৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। উৎসব চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা এবং নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় এসব বিষয়ে আলোচনা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান। সভায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য মো. আতাউর রহমান বাচ্চুর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা কর্মপরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন।

সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা এবং পূজা উদ্‌যাপন পরিষদের নেতারা অংশ নেন। তাঁরা পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের করণীয় নিয়ে আলোচনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মো. শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মণ্ডল, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. মিলু শরিফ, সাবেক সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক গৌতম দেওয়ান, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের লোহাগড়া পৌর শাখার সভাপতি গৌতম সাহা, কিশোর রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন এবং লোহাগড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য দেন ইউএনও এস এম মুস্তাফিজুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার জয়েন্ট সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন, উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. ইমরান হোসেন এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের উপজেলা শাখার সভাপতি শংকর অধিকারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

উপজেলা প্রশাসনের এ সভায় পূজার দিনগুলোতে মণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি এবং স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park