1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় এতিমের টাকা আত্মসাতের অভিযোগ মিথ্যা: প্রতিবাদ মোল্লা আকিদুলের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

লোহাগড়া পৌরসভার লোহাগড়া ইসলামিয়া এতিমখানার এতিম ও দুস্থ শিশুদের বরাদ্দকৃত ক্যাপিটেশন অর্থ আত্মসাতের অভিযোগকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোল্লা আকিদুল ইসলাম।

তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত একটি সংবাদে এতিমখানার অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রতিবছর ছয় মাস অন্তর এতিমদের জন্য ক্যাপিটেশন বরাদ্দ প্রদান করা হয়। সর্বশেষ ৩৮ জন এতিম ও দুস্থ শিক্ষার্থীর নামে ৪ লাখ ৫৬ হাজার টাকার চেক প্রদান করে লোহাগড়া সমাজসেবা কার্যালয়। পরবর্তীতে ওই অর্থ এতিমখানার ব্যাংক হিসাবে জমা হয়।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, ওই তহবিল থেকে এতিমদের খাবার ও পোশাকের ব্যয় নির্বাহ করা হয়েছে। মাওলানা বদরুল ব্যাংক থেকে ১ লাখ টাকা উত্তোলন করেন এবং এতিমদের খাদ্য ব্যয়ের জন্য আরও ৪৩ হাজার টাকা গ্রহণ করেন। অবশিষ্ট ৫৭ হাজার টাকা এতিমদের পোশাক তৈরির কাজে ব্যয় করা হয়েছে বলে জানান সাধারণ সম্পাদক।

এতিমখানার সহসভাপতি মো. শুকুর হোসেন বলেন, এতিমদের অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। বরং এতিমদের কল্যাণে আমরা ব্যক্তিগতভাবেও সহযোগিতা করে থাকি।

প্রতিষ্ঠানের সভাপতি মো. সাবু মিয়াও একই বক্তব্য দিয়ে বলেন, এতিমদের বরাদ্দ অর্থ আত্মসাতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান তিনি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park