1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ঘরের ডাফের সাথে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে সামাদ মোল্যা (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কুন্দসী গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। সে ওই গ্রামের দুবাই প্রবাসী ফারুক মোল্যার ছেলে।

স্বজনরা জানান, সোমবার সকালে নিহত সামাদ মোলার মা ও বোন তাকে ঘরে ঘুমাতে দেখে যে যার কাজে ব্যস্ত ছিলেন। এর কিছু সময় পরে তাকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরে গিয়ে ডাফের সঙ্গে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সামাদকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে পুলিশ মরদেহটি হেফাজতে নেয়। এবং পরবর্তীতে লাশ থানায় নিয়ে যায়। তবে কি কারণে সে আত্মহত্যা করেছেন এ ব্যাপারে পরিবার ও স্বজনদের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় নাই।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শরিফুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park