
মনির খান, স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লোহাগড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় শহরের কুন্দশী চৌরাস্তা এলাকায় নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে সমাবেশ শুরু হয়। এর আগে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর যুবদলের নেতা-কর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্রের সঙ্গে সমাবেশে যোগ দেন।
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি শফিক তারেকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা যুবদলের সভাপতি মো. মশিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু এবং পৌর যুবদলের আহ্বায়ক শেখ রবিউল ইসলাম রবিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. টিপু সুলতান, লন্ডন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. তুহিন মোল্যা, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সহ-সভাপতি নায়েব আলী, পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, সহ-সভাপতি সৈয়দ সবুর, সাংগঠনিক সম্পাদক এস. এ. সাইফুল্লাহ মামুন, সাংগঠনিক সম্পাদক শেখ জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্যা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান, মো. নাজমুল ইসলাম, সদস্য রাহাত ওকিল, পৌর যুবদলের সদস্য সচিব মো. হেলাল শেখ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমী, যুগ্ম আহ্বায়ক মুসতাহিদুর রহমান আমিন, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মল্লিক, জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন মোল্যা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকিদুল ইসলাম দুলু, সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদ আলম শিপলু, সদস্য সচিব মো. ফিরোজ হোসেন, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক গিয়াস উদ্দিন জুয়েল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম মুন্না, ছাত্রদল নেতা ইব্রাহিম মোল্যা, ছাত্রদল নেতা সাজ্জাদ সিকদার এবং লোহাগড়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আনিসুর রহমান।
সমাবেশের পর যুবদলের নেতা-কর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়।