1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

লোহাগড়ায় বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার মনির খান 

নড়াইলের লোহাগড়া উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী লোহাগড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার ও ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, উপজেলার গিলাতলা গ্রামের (রিমা ছদ্মনাম) (৩৫) গত ১২ ডিসেম্বর রাত আনুমানিক ১০টার দিকে নিজ ঘরে ধর্ষণের শিকার হন। অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের প্রবাসী (ছদ্মনাম রকি মোল্লা)।

ভুক্তভোগী জানান, প্রায় সাত বছর আগে তার (রকি ছদ্মনাম),  মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে পরিচয় ও সম্পর্ক গড়ে ওঠে। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। তিনি আরও অভিযোগ করেন, প্রবাসে অবস্থানকালে  ভিডিও কলে তাকে নগ্ন ছবি দেখাতে বাধ্য করেন এবং মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন রাতে মেয়ের বসতবাড়িতে এসে তাকে ডেকে ঘরের দরজা খুলতে বলেন। বিয়ে ছাড়া কোনো সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার শয়নকক্ষে প্রবেশ করে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক করেন। এ সময় তিনি চিৎকার করলে তার মা, বড় ভাইসহ আশপাশের লোকজন ঘরে প্রবেশ করে দুজনকে একসঙ্গে দেখতে পান।

পরবর্তীতে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয় এবং স্থানীয়রা অভিযুক্তকে বিয়ে করার জন্য চাপ দিলে তিনি প্রথমে সম্মত হলেও বিয়ের আয়োজনের সময় কৌশলে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়। ঘটনার বিষয়ে গ্রামবাসী ও আশপাশের লোকজন অবগত রয়েছেন বলে এজাহারে উল্লেখ আছে।

মেয়েটি আরও জানান, ঘটনার পর তিনি লোহাগড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন এবং নড়াইল সদর হাসপাতালে শারীরিক পরীক্ষা সম্পন্ন করেছেন। তিনি অভিযুক্তে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি তদন্তাধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park