1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান স্টাফ রিপোর্টার 

নড়াইলের লোহাগড়ায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিকেল ৩টায় লোহাগড়া উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা শাখা শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি এবং জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হেমায়েত হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগীর হোসাইন, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল হক আজাদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস.এ. সাইফুল্লাহ মামুন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা হাদিউজ্জামান, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান, প্রধান শিক্ষক কাজী কামরুল হুদা ও আ. হান্নানসহ স্থানীয় শিক্ষক নেতারা।

আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park