1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ২৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, ষ্টাফ রিপোর্টার

লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলমের স্মরণে স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় লক্ষ্মীপাশা শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে ‘লোহাগড়া সনাতনী সমাজ’ আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের সাবেক কোষাধক্ষ্য ও স্মরণসভা উদযাপন কমিটি আহবায়ক তপন বিশ্বাসের সভাপতিত্বে এবং সহ সম্পাদক সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রয়াত মেয়র আশরাফুল আলমের কর্মময় জীবন সম্পর্কে বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক শিবপ্রসাদ ভট্টাচার্য, ইতনা স্কুল এন্ড কলেজের প্রভাষক মদন মোহন ভদ্র, সাবেক সহ সম্পাদক কিশোর রায়, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল পাল, অসীম রায়, নিরঞ্জন বিশ্বাস, পার্থ দাস, ইব্রাহিম মোল্লাসহ অনেকে। প্রার্থনা সভা পরিচালনা করেন মন্দিরের পুরোহিত সুকান্ত চ্যাটার্জী বিপ্লব। স্মরণসভা ও প্রার্থনা সভা শেষে ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়া শনিবার সন্ধ্যা রাতে সাবেক মেয়র প্রয়াত আশরাফুল আলমের স্মরণে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। নাম সংকীর্তনের পর আগত ভক্তবৃন্দের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park