1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়া ভূমি সহকারী কর্মকর্তা ইউনুছ শেখের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান ষ্টাফ রিপোর্টার।

নড়াইলের লোহাগড়ায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ইউনুছ শেখ-এর বিরুদ্ধে আনীত দুর্নীতি, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও আদালত অবমাননার অভিযোগ তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রিয়াদ-এর স্বাক্ষরিত দুটি পৃথক তদন্ত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রথম প্রতিবেদন অনুযায়ী, জেলা প্রশাসকের নির্দেশে ইউনুছ শেখের বিরুদ্ধে ৬৭ নং জয়পুর মৌজার জমি সংক্রান্ত জালজালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্ত করা হয়। তদন্তে দেখা যায়, তিনি ১৯৮৯ সালে চাকরিতে যোগদানের পর থেকে নড়াইলের বিভিন্ন মৌজায় একাধিক খতিয়ানভুক্ত জমি ক্রয় করেন এবং কিছু ক্ষেত্রে সঠিক আয় উৎসের প্রমাণ দিতে ব্যর্থ হন। প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও কর ফাঁকির অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় তদন্ত প্রতিবেদনে লোহাগড়ার বাসিন্দা এম এম হাবিব নেওয়াজ কর্তৃক দাখিল করা আরেকটি অভিযোগে বলা হয়, ৮৮ নং চাড়াবাড়িয়া মৌজার একটি নামজারি মামলার (নং ৭২৪৮/২০২৪-২৫) প্রতিবেদনের বিনিময়ে ইউনুছ শেখ ১ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী হাবিব নেওয়াজ তদন্তে জানান, ঘুষের অগ্রিম হিসেবে ইউনুছ শেখকে ১০ হাজার টাকা প্রদান করা হয়, তবুও তিনি উর্ধতন কর্তৃপক্ষের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন না করে ৩০.৫০ শতক জমির প্রতিবেদন দেন, যা আদালতের আদেশের পরিপন্থী।

তদন্তে ইউএনও মোঃ আবু রিয়াদ উল্লেখ করেন, ইউনুছ শেখ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, লোহাগড়া নড়াইল, আদালতের আদেশ যথাযথভাবে প্রতিপালন করেননি যা আদালত অবমাননার শামিল। তাছাড়া ঘুষ গ্রহণের অভিযোগ অস্বীকার করলেও বাস্তব প্রেক্ষাপটে তার অনৈতিক কর্মকাণ্ড প্রতীয়মান হয়েছে।” প্রতিবেদনে আরও বলা হয়, ইউনুছ শেখ সরকারি স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেননি, বরং ইচ্ছাকৃতভাবে জমির প্রতিবেদনে হেরফের করেছেন।

দুটি তদন্ত প্রতিবেদনেই উপজেলা নির্বাহী অফিসার সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিধানিক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন। উল্লেখ্য, মোঃ ইউনুছ শেখ ১৯৮৯ সালে সরকারি চাকরিতে যোগদান করেন এবং দীর্ঘদিন লোহাগড়া উপজেলায় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park