1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লৌহাগড়ায় লাইটার শ্রমিকদের প্রতিবাদ সভা: ৬ নাবিক হত্যার সুষ্ঠু বিচার দাবি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ১৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ড্রিম হ্যাভেন রেস্টুরেন্ট পার্টি সেন্টারে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জাহাজে কর্মরত অবস্থায় নিহত ছয় নাবিকের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সভায় শ্রমিক নেতারা অভিযোগ করেন, “আলবাকেরা” নামের একটি বাল্ক কার্গো জাহাজে দায়িত্ব পালনরত অবস্থায় ছয় জন নাবিকের প্রাণহানি কোনো দুর্ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। তারা দ্রুত বিচার ও ন্যায়বিচার দাবি করেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ বসির আহমেদ ড্রাইভার। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ কায়েমুল ইসলাম মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ বাবুল হোসেন। আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সভাপতি ত্রিমেশ অতিমী, আবুল কাশেম মাস্টার, বেলায়েত হোসেন মাস্টার, রফিকুল ইসলাম মাস্টার এবং ইবাদত হোসেন মাস্টার।

বক্তারা বলেন, যশোর ও ফরিদপুর অঞ্চলের নৌপথগুলোতে শ্রমিকদের নিরাপত্তাহীনতা বিরাজ করছে। দুর্বৃত্তদের দাপট এবং প্রশাসনের অনীহা শ্রমিকদের জীবন বিপন্ন করে তুলেছে। মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেন।

প্রতিবাদ সভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওবায়দুর রহমানসহ বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন। তারা সকলেই নিহত নাবিকদের বিচার এবং নৌপথে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

সভা শেষে নিহত ছয় নাবিকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আহত শ্রমিকদের দ্রুত সুস্থতার কামনা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park